
রূপসায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিবেদক: মোহাম্মদ আব্দুল্লাহ, খুলনা প্রতিনিধি
রূপসা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও শোভাযাত্রা সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যাোতি কনা দাস সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন মৎস্য দপ্তরের মেরিন অফিসার মোঃ রাসেল শেখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আহসান হাবীব প্রামানিক, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, পল্লী বিদ্যুৎ এজিএম এম এ হালিম খান, রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আঃ সবুর, ইউআরসি ইনস্ট্রাক্টর কাজী এহতেশামুল হক, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, ইলিয়াস হোসেন, জিয়াউল ইসলাম বিশ্বাস, ইউসিসিএ চেয়ারম্যান গোপাল চন্দ্র মন্ডল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহম্মেদ খান শহীদ, সাংবাদিক ফ.ম. আইয়ুব আলী, গোলাম হোসেন ডালিম, ইউপি সদস্য স্বপ্না রানী পাল, আইরিন পারভিন, ইসলামী ফাউন্ডেশনের আঃ সালাম, মৎস্য চাষী সুজন কুমার বসু, শিহাব সরদার, কামরুল মোড়লসহ অন্যান্যরা।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে শেষ হয়।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”