
প্রতিবেদক: রতন রায়, স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চরগতিয়াশাম বগুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত “গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ও শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ” কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচির আয়োজন করে কুড়িগ্রাম জেলা পরিষদ স্থানীয় সরকার বিভাগ।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি শহিদুল মেম্বারসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
ডাঃ মোঃ গোলাম রসূল রাখি বলেন,
“উপজেলার প্রতিটি এলাকায় কমিউনিটি ক্লিনিক থাকলেও এই ধরনের বিশেষ উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়ক। আমাদের লক্ষ্য হলো কেউ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়।”
উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন,
“এই চর অঞ্চলের মানুষদের স্বাস্থ্যসেবা পেতে নদী পার হতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য। তাই আমরা চাই, সমাজের প্রত্যন্ত এলাকার মানুষও যেন সুলভ চিকিৎসাসেবা পায়।”
“আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্যে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়া স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ দেওয়া হয়।
📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”