
✍️ প্রতিবেদক : রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি মৌলভীবাজার
ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ)-এর উদ্যোগে মৌলভীবাজারে মতবিনিময় সভা ও উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শমসেরনগর রোডে ডিডাফের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বশির আহমেদ হাজারী।
সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ডা. হিমাচল দও, কাজী মো. ছালিক, ডা. রাধা কান্ত দাস, মো. ফকরুল ইসলাম, শুক্লা রানী পাল, সৈয়দা মেহেরুন্নেসা, রুবিনা আক্তার, ইসমাইল হোসেন লিটন, আশুতোষ দেব, নকুলেশ্বর দেবনাথ, পান্না লাল পাল, শরীফুল হাসান, মো. আব্দুল বাছিত, বিনয় কান্তি দেবনাথ প্রমুখ।
ভার্চুয়াল মাধ্যমে ঢাকা থেকে যুক্ত হয়ে ডিডাফের সভাপতি মাসুদ পারভেজ বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, “এখন বসে থাকার সময় নয়, কাজ করার সময়। আইনি প্রক্রিয়া শেষ হলে ডেসটিনিতে বিনিয়োগকারীরা লাভসহ তাদের টাকা ফেরত পাবেন। এজন্য সামান্য ধৈর্য ধারণ করতে হবে।”
সভায় মো. কাজী ছালিককে আহ্বায়ক করে সদর উপজেলা ডিডাফের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এসময় নবগঠিত পিএসডি ফোরামের সদস্য সাংবাদিক রিপন কান্তি ধর রূপকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে এক চা-চক্রের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি হয়।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”