
মৌলভীবাজারে ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের নবীন বরণ অনুষ্ঠিত
প্রতিবেদক: রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজারে ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের ৫ম ব্যাচের শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় শহরের ফরেস্ট অফিস সড়কস্থ সৈয়ারপুর ইনস্টিটিউট ক্যাম্পাস হলরুমে এ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিক কেয়ারগিভিং ট্রেনিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের লেকচারার ডাঃ সুনন্দা চক্রবর্ত্তী।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব্যবস্থাপনা পরিচালক মোহাইমিন হোসেন চৌধুরী সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরাম (এমডিজেএফ) এর সহ-দপ্তর সম্পাদক কবি সালেহ আহমদ (স’লিপক) ও বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর সদস্য রিপন কান্তি ধর রুপক।
অতিথিরা নবীন শিক্ষার্থীদের উত্তরোত্তর উন্নতি ও সফলতা কামনা করেন। এসময় ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”