1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মৌলভীবাজারে আইরিন খানের সাথে রংধনুর সাতরং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মৌলভীবাজারে আইরিন খানের সাথে রংধনুর সাতরং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২২ ভিউ
মৌলভীবাজারে আইরিন খানের সাথে রংধনুর সাতরং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে আইরিন খানের সাথে রংধনুর সাতরং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক: রিপন কান্তি ধর, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের মেয়ে ও গ্রোভ ওয়ার্ড ইউকে-এর কাউন্সিলর (২০২৫) আইরিন খান-এর সাথে রংধনুর সাতরং সংগঠনের সদস্যদের নিয়ে নারী ও সমাজ উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টায় মৌলভীবাজার শহরের আরামবাগস্থ রংধনুর সাতরং-এর অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা সাংবাদিক রিপন কান্তি ধর রুপক-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর আইরিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক নাসির উদ্দিন আহমেদ উজ্জ্বল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাদ এন্ড কোম্পানীর পরিচালক ও সমাজসেবক জাহেদ আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক নেতা রোমান আহমেদ

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সহকারী পরিচালক মিনারা বেগম ঝুমা, জয়িতা মিতু দেব, সহকারী সাংগঠনিক সম্পাদক তাসনিয়া তাবাসসুম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সায়েমা বেগম, উদ্যোক্তা মনি বেগম, উদ্যোক্তা আয়েশা তরফদার শিউলি, সদস্য কলি আক্তার জুলি, অভিনেতা বাচ্চু আহমেদ, ফটো সাংবাদিক উজ্জ্বল কুমার ধর প্রমুখ। এছাড়া সংগঠনের আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আইরিন খান নারী উন্নয়ন ও সমাজ উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও প্রশিক্ষণ-পরবর্তী সহযোগিতা প্রদানে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানের শেষে রংধনুর সাতরং-এর নারী উদ্যোক্তারা অতিথিদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। পরে স্বাদ এন্ড কোম্পানীর পক্ষ থেকে সবাইকে আপ্যায়ন করানোর মাধ্যমে সভার সমাপ্তি টানা হয়।


📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com