1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মেঘালয়ের পাহাড়ি ঢলের পানিতে সীমান্ত প্লাবিত, ভেসে আসছে কয়লা - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মেঘালয়ের পাহাড়ি ঢলের পানিতে সীমান্ত প্লাবিত, ভেসে আসছে কয়লা

  • আপডেটের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯১ ভিউ
মেঘালয়ের পাহাড়ি ঢলের পানিতে সীমান্ত প্লাবিত, ভেসে আসছে কয়লা

মেঘালয়ের পাহাড়ি ঢলের পানিতে সীমান্ত প্লাবিত, ভেসে আসছে কয়লা

প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, তাহিরপুর সুনামগঞ্জ

গত তিন দিনের ভারী বৃষ্টিপাতে ভারতের মেঘালয় থেকে নামা পাহাড়ি ঢলের পানিতে সীমান্ত এলাকা প্লাবিত হয়েছে। এ স্রোতের সঙ্গে ভেসে আসছে পাহাড়ি কয়লা।

পাহাড়ি ঢলের কারণে তাহিরপুর–সুনামগঞ্জ সড়কের শক্তিয়ারখলা অংশের ১০০ মিটার ডুবে গেছে প্রায় এক ফুট পানির নিচে। এতে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটছে এবং যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

ভাটি তাহিরপুর গ্রামের ব্যবসায়ী এবাদুল ইসলাম জানান, তিনি রোগী নিয়ে এম্বুলেন্সে করে সিলেটে যাচ্ছিলেন। কিন্তু শক্তিয়ারখলা রাস্তায় পানি থাকায় বিকল্প পথ ব্যবহার করতে হয়েছে।

উপজেলার সীমান্তবর্তী এলাকার প্রায় পাঁচ হাজার মানুষের জীবিকার প্রধান উৎস হলো সীমান্তের কলাগাঁও ছড়া, লাকমা ছড়া ও লালঘাটসহ ২০টি পাহাড়ি ছড়া থেকে কয়লা কুড়িয়ে আনা। ঢলের সঙ্গে মিশে আসা বালু ও কয়লা সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করেন।

কলাগাঁও গ্রামের কয়লা সংগ্রাহক মোঃ সাকিরুল মিয়া বলেন, ঢলের সঙ্গে মেঘালয় পাহাড় থেকে ভেসে আসা বালু মিশ্রিত কয়লা ঠেলাজাল দিয়ে সংগ্রহ করা হয়। দিনে ৫ থেকে ১০ বস্তা কয়লা সংগ্রহ করে তা স্থানীয় ব্যবসায়ীদের কাছে বস্তাপ্রতি ২০০ টাকায় বিক্রি করতে হয়।

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম জানান, সীমান্ত এলাকার ছড়াগুলোতে নারী শ্রমিকরা ঝুঁকি নিয়েই কয়লা কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি সরকারের কাছে এসব শ্রমিকের তালিকা প্রণয়ন ও প্রণোদনা দেওয়ার দাবি জানান।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাসেম বলেন, পাহাড়ি ঢলের কারণে সড়ক যোগাযোগ আংশিকভাবে বিচ্ছিন্ন রয়েছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ সীমান্তের পাহাড়ি ছড়া থেকে কয়লা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com