1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেটের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৫৩ ভিউ
মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

 

মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক: আব্দুল মান্নান, মাগুরা প্রতিনিধি

আজ মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) মাগুরা নোমানী ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর জনাব মোঃ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমীর অধ্যাপক এম বি বাকের। এ ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের মানুষের ভাগ্যে কোনও মৌলিক পরিবর্তন আসেনি। মানুষ তাদের ভোটাধিকার, মৌলিক অধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। বরং তারা শোষণ, জুলুম ও অন্যায়ের শিকার হয়েছে। এখন সময় এসেছে ইসলামের বাংলাদেশ দেখার এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার।

মাগুরা জেলা জামায়াতের আমীর অধ্যাপক এম বি বাকের তার বক্তব্যে অভিযোগ করেন, পূর্ববর্তী সরকার দেশের বিপুল অর্থ বিদেশে পাচার করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার ক্ষুণ্ণ করেছে এবং আলেম-ওলামাদের উপর নির্যাতন চালিয়েছে। তিনি ইসলামিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান।

প্রধান অতিথি পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশে পিআর পদ্ধতির বাইরে কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি রাজনৈতিক ভণ্ডামি, স্বার্থবাদিতা ও ধর্মের নামে প্রতারণার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ ছাড়া, সকল ইসলামিক ও সমমনা দলকে এক প্ল্যাটফর্মে এসে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com