
মহম্মদপুরের বিনোদপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত
প্রতিবেদক: আব্দুল মান্নান, মাগুরা প্রতিনিধি।
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিনোদপুর ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জনাব মোঃ খায়রুজ্জামান, গভর্নিং বডির সদস্যবৃন্দ ও শিক্ষকমণ্ডলী নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীদের জন্য কলেজ জীবন এক নতুন অধ্যায়ের সূচনা। শৃঙ্খলা, সততা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে দেশের যোগ্য নাগরিক হিসেবে।
আনুষ্ঠানিকভাবে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে পরিবেশকে আনন্দমুখর করে তোলে।
নতুন শিক্ষার্থীরা কলেজের পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা ও উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধতা প্রকাশ করেছেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”