1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেইন গেইটে এম্বুলেন্সের সিরিয়াল ভাড়া বাণিজ্য - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেইন গেইটে এম্বুলেন্সের সিরিয়াল ভাড়া বাণিজ্য

  • আপডেটের সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮৩ ভিউ
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেইন গেইটে এম্বুলেন্সের সিরিয়াল ভাড়া বাণিজ্য

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেইন গেইটে এম্বুলেন্সের সিরিয়াল ভাড়া বাণিজ্য

প্রতিবেদক: মো. সোবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মেইন গেইটে চলছে প্রকাশ্য এম্বুলেন্স সিরিয়াল বাণিজ্য। মাত্র ৫০০ টাকা (পাঁচ শত টাকা) দিলেই সিরিয়ালে জায়গা পাওয়া যায়। এরপর রোগী পরিবহনের সময় সিরিয়ালে থাকা এম্বুলেন্সকেই নিতে হয় — অন্য কোনো এম্বুলেন্স যেতে পারে না সিরিয়ালের বাইরে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, এই “সিরিয়াল সিন্ডিকেট” পুরোপুরি এক ধরনের চাঁদাবাজি ও ভাড়া বাণিজ্যে পরিণত হয়েছে। রোগী পরিবহনের নামে অসহায় ও অসুস্থ মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, ঢাকা বা অন্য জেলায় যাওয়ার সময় সামান্য দূরত্ব বাড়লেই ভাড়া বাড়িয়ে দেওয়া হয়, অন্যথায় ড্রাইভারদের খারাপ আচরণের শিকার হতে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই টাকার ভাগাভাগি হয় হাসপাতালের কিছু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং প্রশাসনের প্রভাবশালী মহলের মধ্যে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সচেতন মহল দাবি করেছেন,

“সদর হাসপাতালের ভেতরে এম্বুলেন্স সিরিয়াল বাণিজ্য বন্ধ করতে হবে। প্রতিটি এম্বুলেন্সের ড্রাইভার ও মালিকের নাম ও ফোন নম্বর বিলবোর্ডে প্রকাশ করতে হবে, যাতে রোগীর পরিবার নিজের ইচ্ছামতো যেকোনো এম্বুলেন্স নিতে পারেন।”

✒️
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com