1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির বিক্ষোভ মিছিল - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫৭ ভিউ
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির বিক্ষোভ মিছিল

 

📰 ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির বিক্ষোভ মিছিল
✍️ প্রতিবেদন: মোঃ সোবেল মিয়া
নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কোর্ট রোড সংলগ্ন এলাকায় সমবেত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপির অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে; মিটফোর্ডে সংঘটিত পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে; এবং গোপন তৎপরতায় অভ্যস্ত একটি চক্রান্তকারী গোষ্ঠীর মাধ্যমে পরিকল্পিতভাবে মব সৃষ্টির অপচেষ্টা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন, যেমন:
“দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার”, “স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার”, “দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত”, “মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কি করে” — যা কর্মসূচিতে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।

মিছিলে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সভাপতি শাহিনুর রহমান শাহিন, সদস্য সচিব সমীর চক্রবর্তী, নাসিরনগর উপজেলা সরকারি কলেজ শাখার সাবেক সদস্য সচিব মোঃ খাইরুল বাশার রনি, এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ তাকিউল ইসলামসহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ শেষে বক্তারা বলেন, “একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপপ্রচার এমন এক সময়ে শুরু হয়েছে, যখন দেশের তরুণ প্রজন্ম বিএনপির প্রতি আস্থা ও বিশ্বাস প্রকাশ করছে।”

তারা আরও বলেন, “তরুণ সমাজ ভবিষ্যতে বিএনপিকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখতে চায়। গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের অধিকার রক্ষায় বিএনপিই একমাত্র ভরসা।”


📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com