
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন, রুহুল কবির রিজভীর হুঁশিয়ারি
প্রতিবেদক: সোবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ১৪টি ইউনিটের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে স্থানীয় লোকনাথ দিঘির (ট্যাংকের) পাড়ে শনিবার সকালে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জননেতা এডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বক্তব্যে বলেন, “কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন বিলম্বিত করার কথা বলছে। তাদের উদ্দেশ্য জনগণ ভালো করেই উপলব্ধি করতে পারে।”
প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মুস্তাক মিয়া। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি জননেতা ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে হাজারো নেতাকর্মী সমাবেশে যোগ দেন।
সমাবেশে একে একে ব্রাহ্মণবাড়িয়ার ১৪টি ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হন। এ সময় বক্তৃতা করেন—
এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দলসহ ১৪টি ইউনিটের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”