
বেলাবোতে ১ কেজি গাঁজাসহ ইদ্রিস মিয়া গ্রেফতার
প্রতিবেদক: মো. রবিন রাজ, বেলাবো উপজেলা প্রতিনিধি
নরসিংদীর বেলাবো উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. ইদ্রিস মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বেলাবো থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদক দ্রব্য উদ্ধার অভিযানে বের হন। এ সময় নিলক্ষীয়া বাজারের মুক্তিযোদ্ধা চত্ত্বর সংলগ্ন জনৈক বিজয় মিয়ার চায়ের দোকানের সামনে থেকে আসামী মো. ইদ্রিস মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”