
বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কাজ পরিদর্শন করলেন জনাব কামরুজ্জামান কামরুল
প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, তাহিরপুর (সুনামগঞ্জ)।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা নজির হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের চলমান কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুল।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জনাবা সালমা নজির। এছাড়াও জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম দেখে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিদ্যালয়কে আরও আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”