1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে ৮৬ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী আটক - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে ৮৬ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেটের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২৪ ভিউ
বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে ৮৬ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে ৮৬ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিশেষ অভিযানে ৮৬ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব—৯।

জানা যায়, র‌্যাব—৯, সিপিসি—৩ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার ধনপুর ইউনিয়নের দুধপুর এলাকায় একটি বাড়ির সামনে ইটের সলিং রাস্তায় মাদক কেনাবেচার প্রস্তুতি চলছে। বুধবার রাত ৮টা ২৫ মিনিটের দিকে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে, উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে অভিযুক্তকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৮৬ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. জুনায়েদ মিয়া (১৯)। তিনি ধনপুর ইউনিয়নের ছাতারকোনা গ্রামের মো. নূর মিয়ার ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুনায়েদ মিয়া জানায়, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মদ সংগ্রহ করে বিক্রয় করতেন।

সিলেট র‌্যাব—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com