
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হলো জুনিয়র স্টার স্পোর্টিং ক্লাব আয়োজিত জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
ফাইনাল খেলায় অংশ নেয় তুলশীঘাট স্টার স্পোর্টিং ক্লাব এবং সরকারতাড়ী নয়াপাড়া বাদিয়াখালী দল। রোমাঞ্চকর খেলায় তুলশীঘাট স্টার স্পোর্টিং ক্লাব ১-০ গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের জার্সি নাম্বার ১০ — মামুন।
প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী দলকে প্রদান করা হয় একটি স্মার্ট এলইডি টেলিভিশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব গোলাম রহমান সুমন, সাধারণ সম্পাদক — বাদিয়াখালী ইউনিয়ন বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
মাঠে ছিলো দারুণ উত্তেজনা ও প্রাণচাঞ্চল্য। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করতে দর্শক গ্যালারিতে ভিড় করেন শতাধিক ফুটবলপ্রেমী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন শুধু বিনোদনের নয়, বরং যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনের অন্যতম পথপ্রদর্শক।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅