1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
বাঞ্ছারামপুরে স্কুল শিক্ষার্থীরা ঝুঁকিতে, স্কুল ভবনের জরাজীর্ণ অবস্থা, ব্যাহত হচ্ছে পাঠদান - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

বাঞ্ছারামপুরে স্কুল শিক্ষার্থীরা ঝুঁকিতে, স্কুল ভবনের জরাজীর্ণ অবস্থা, ব্যাহত হচ্ছে পাঠদান

  • আপডেটের সময়: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩৭ ভিউ
স্কুল ভবনের জরাজীর্ণ অবস্থা, ব্যাহত হচ্ছে পাঠদান

 

বাঞ্ছারামপুরে স্কুল শিক্ষার্থীরা ঝুঁকিতে

স্কুল ভবনের জরাজীর্ণ অবস্থা, ব্যাহত হচ্ছে পাঠদান
(ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর প্রতিনিধি – মো: সোবেল মিয়া)

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নগরীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের অবস্থা এতটাই জরাজীর্ণ যে, শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাসে আসে প্রাণ হাতে নিয়ে। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে, দেয়ালে ফাটল, ভেঙে পড়ার মতো খুঁটি—সব মিলিয়ে জীবনহানির শঙ্কা নিয়েই চলছে পাঠদান।

বিদ্যালয়ের ভবনের আস্তরণ খসে পড়ায় ইতোমধ্যে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হলেও আতঙ্ক কাটছে না অভিভাবকদের। তারা বলছেন, জরুরি ভিত্তিতে ভবনটি সংস্কার না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।

১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ১৩৯ জন। অথচ পাঁচজন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে আছেন মাত্র তিনজন। একজন শিক্ষককে প্রতিদিন একাধিক শ্রেণির দায়িত্ব নিতে হচ্ছে, যার ফলে পাঠদানেও দেখা দিয়েছে চরম ব্যাঘাত।

স্থানীয়রা অবিলম্বে বিদ্যালয় ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণ এবং শিক্ষক সংকট নিরসনের দাবি জানিয়েছেন। তাদের মতে, শিক্ষার পরিবেশ হতে হবে আনন্দময় ও নিরাপদ, কিন্তু এখানে প্রতিদিনই শিক্ষার্থীদের মুখে শঙ্কা আর শিক্ষকদের কণ্ঠে হাহাকার।


সত্যকণ্ঠ সংবাদ

“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com