1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ফুলছড়িতে বিপুল পরিমাণ স্পিরিটসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ফুলছড়িতে বিপুল পরিমাণ স্পিরিটসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১৯ ভিউ
ফুলছড়িতে বিপুল পরিমাণ স্পিরিটসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক

 

ফুলছড়িতে বিপুল পরিমাণ স্পিরিটসহ নারী গ্রেফতার, স্বামী পলাতক

গাইবান্ধা প্রতিনিধি: ✍️ মোঃ রেজাদুল ইসলাম রেজা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ রেক্টিফাইড স্পিরিটসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আরিফা আক্তার (২৫) ফুলছড়ি উপজেলার স্থানীয় বাসিন্দা। রবিবার (১৪ জুলাই ২০২৫) বিকেল ৪টার দিকে ডিএনসির একটি দল এই অভিযান পরিচালনা করে। এ সময় আরিফার স্বামী মো. হামিদুল ইসলাম (২৬) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

অভিযানে তাদের ঘরের শয়নকক্ষ থেকে তিনটি বড় কার্টুনে রাখা ৮৪০ বোতল রেক্টিফাইড স্পিরিট জব্দ করা হয়, যার পরিমাণ আনুমানিক ২৫.২ লিটার। জব্দকৃত স্পিরিটের নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার বিষয়ে ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মাদকবিরোধী এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

 


📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com