1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ নবীনগরের রসুলপুরে স্থাপনের দাবীতে মানববন্ধন - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ নবীনগরের রসুলপুরে স্থাপনের দাবীতে মানববন্ধন

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১৮ ভিউ
প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ নবীনগরের রসুলপুরে স্থাপনের দাবীতে মানববন্ধন

প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ নবীনগরের রসুলপুরে স্থাপনের দাবীতে মানববন্ধন

প্রতিবেদক: আরিফুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ রসুলপুরে স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে নবীনগর উপজেলা পরিষদ সড়কে ঐক্যবদ্ধ নবীনগরের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ঐক্যবদ্ধ নবীনগরের আহবায়ক মাসুদুল ইসলাম মাসুদ। সদস্য সচিব মোঃ হোসেন শান্তির দিকনির্দেশনায় এবং জামাল হোসেন পান্নার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ট্রেকনোড্রাক্স এর এমডি শাহ জালাল উদ্দীন আহমেদ, নবীনগর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ক্লান্তি কুমার, বিএনপি নেতা আশরাফ হোসেন রাজু, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামাপ্রসাদ, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম মুকুল, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোখলেছুর রহমান, মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি বেলায়েত উল্লাহ, পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা সানাউল্লাহ, আবু কামাল খন্দকার, বিএনপি নেতা এমদাদুল বারী, দুলাল, শাহিন, বাবুল, নূরুল আমিন, সাংবাদিক খলিলুর রহমান, হুমায়ুন কবির ও আবু কাউছার মাস্টারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, নবীনগর উপজেলা সদর রসুলপুরে মেডিকেল কলেজ স্থাপিত হলে এ অঞ্চলের স্বাস্থ্যসেবার উন্নয়ন হবে এবং স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।

মানববন্ধন শেষে ঐক্যবদ্ধ নবীনগরের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরীর নিকট রসুলপুরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com