1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭৯ ভিউ
পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

 

পাইকগাছায় চিংড়িতে পুশ বিরোধী অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক: কাজী শাওন সবুজ, পাইকগাছা উপজেলা, খুলনা

খুলনার পাইকগাছায় চিংড়ি চাষে ভেজাল অপদ্রব্য পুশ করে ওজন বাড়ানোর প্রবণতা আবারও মাথাচাড়া দিয়েছে। অধিক মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী সিরিঞ্জ দিয়ে চিংড়িতে জেলি ও নানা ক্ষতিকর পদার্থ মেশাচ্ছে।

এই ভেজাল চিংড়ি রপ্তানির ফলে দেশের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও প্রতিকূল প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

বুধবার সকালে গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামে মোঃ মোস্তফা মোল্যার নিজস্ব বাসভবনে অভিযান চালান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় চিংড়িতে অপদ্রব্য মেশানোর অপরাধে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সঙ্গে সঙ্গে জব্দ করা ১৫ কেজি চিংড়ি মাছ মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। অভিযানে সহায়তা করেন মৎস্য অফিসের ক্ষেত্র কর্মকর্তা রণধীর সরকার ও পাইকগাছা থানা পুলিশের কর্মকর্তারা।

সৈকত মল্লিক জানান, “চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করা সম্পূর্ণ অপরাধ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে কঠোর বিধিনিষেধ জারি আছে। ভেজাল ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।”

তিনি সকলকে আহ্বান জানান—প্রলোভনে পড়ে যেন কেউ এমন অপরাধমূলক কাজে জড়িয়ে না পড়েন। নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের পাশাপাশি আমাদের সকলের দায়িত্ব।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com