1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
“নির্বাচন পেছাতে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে” — ইলিয়াসপত্নী লুনা - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

“নির্বাচন পেছাতে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে” — ইলিয়াসপত্নী লুনা

  • আপডেটের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১১৯ ভিউ
“নির্বাচন পেছাতে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে” — ইলিয়াসপত্নী লুনা

“নির্বাচন পেছাতে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে” — ইলিয়াসপত্নী লুনা

প্রতিবেদক: সৈয়দ হাবিবুর রহমান, সিলেট জেলা প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করে বলেন, “জিয়া পরিবার ও রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র কেবল নির্বাচন বিলম্বিত করার জন্য। তারা জানে, দেশে নির্বাচন হলে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এজন্য বিভিন্ন পায়তারা চলছে। তবে ষড়যন্ত্র করে কখনো সফল হওয়া যায়নি, এবারও যাবে না।”

শনিবার (২৩ আগস্ট) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোজাহিদ আলীর স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লুনা আরও বলেন, “বিগত ১৭ বছর বিএনপি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করেছে। তিনটি নির্বাচন হলেও জনগণ ভোটাধিকার পায়নি। জুলাই আন্দোলনে ফ্যাসিস্টদের পতন হয়েছে, কিন্তু জনগণ এখনো ভোটাধিকার ফিরে পায়নি।”

সভায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ কলিম উদ্দিন মিলন। তিনি বলেন, দেশের জনগণ দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। জনগণ ইলিয়াস আলীর পরিবারের ত্যাগের মূল্যায়ন করবে এবং তাদের পাশে থাকবে।

সভায় সভাপতিত্ব করেন অলংকারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলতাব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কয়েছ আহমদসহ স্থানীয় ও জেলা নেতৃবৃন্দ।

ইউকে অলংকারী ইউনিয়ন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ট্রাস্টের সদস্য মাছুম বিল্লাহ, মইনুল ইসলাম ও জুবায়ের আহমদ সুমন। সভায় প্রয়াত বিএনপি নেতা মোজাহিদ আলীসহ দলের সকল প্রয়াত নেতাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

📷 ছবি ক্যাপশন: সিলেটের বিশ্বনাথে বিএনপি নেতার স্মরণসভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com