1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নরসিংদী-৫ আসনের বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নরসিংদী-৫ আসনের বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক

  • আপডেটের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯৯ ভিউ
নরসিংদী-৫ আসনের বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক

নরসিংদী-৫ আসনের বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক

প্রতিবেদক: মো. রবিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সূত্র জানায়, নরসিংদী-৫ আসনটি দীর্ঘ ২৮ বছর ধরে বিএনপি সংসদীয় আসন হিসেবে ফিরে পায়নি। এ প্রেক্ষিতে বৈঠকে দলের ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসনটি পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন—
বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল,
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল,
নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী,
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ,
যুগ্ম সাধারণ সম্পাদক এম. এন. জামান,
এবং স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল

এসময় আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জেলা বিএনপি নেতা এডভোকেট আল আমিন হোসাইন বিপ্লব, শাহাজান সরকার সুহাগ, জেলা যুবদলের সহ-সভাপতি সনেট, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেনআসাদুজ্জামান আসাদ

সভায় নেতারা আগাম নির্বাচনী প্রস্তুতি গ্রহণ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com