1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নবীনগর পশ্চিম ইউনিয়নের কয়েকটি গ্রামে ইন্টারনেট সেবার চরম দুরবস্থা - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নবীনগর পশ্চিম ইউনিয়নের কয়েকটি গ্রামে ইন্টারনেট সেবার চরম দুরবস্থা

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ ভিউ
নবীনগর পশ্চিম ইউনিয়নের কয়েকটি গ্রামে ইন্টারনেট সেবার চরম দুরবস্থা

নবীনগর পশ্চিম ইউনিয়নের কয়েকটি গ্রামে ইন্টারনেট সেবার চরম দুরবস্থা

প্রতিবেদক: আরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের একাধিক গ্রামে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সেবার মানহীনতায় চরম ভোগান্তিতে রয়েছেন গ্রামবাসী। চরলাপাং, ইসলামপুর, সাহেবনগর, মানিকনগর, আয়তলা ও আশপাশের এলাকায় মোবাইল ইন্টারনেট নেটওয়ার্ক কার্যত অচল হয়ে পড়েছে।

গ্রামবাসীরা অভিযোগ করেন, গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল—দেশের জনপ্রিয় মোবাইল নেটওয়ার্ক দিয়েও এসব এলাকায় সঠিকভাবে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব হচ্ছে না। শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী—সব শ্রেণি-পেশার মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ভুক্তভোগীরা জানান, ২০১০ সালের পর থেকে আজ পর্যন্ত তারা ভালো ইন্টারনেট সেবার সুবিধা পাননি। আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে থেকেও তারা বঞ্চিত। তাদের দাবি, এই গ্রামগুলোর মাঝামাঝি এলাকায় একটি শক্তিশালী নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করা জরুরি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট ও অন্যান্য শিক্ষামূলক কাজে ন্যূনতম ইন্টারনেট সংযোগ না পাওয়ায় তারা নিয়মিত সমস্যায় পড়ছেন। ব্যবসায়ীরাও বলেন, ডিজিটাল লেনদেন ও অনলাইন যোগাযোগে প্রতিবন্ধকতার কারণে তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে।

এ পরিস্থিতিতে গ্রামবাসীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও টেলিকম কোম্পানিগুলোর কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে অচিরেই এসব এলাকায় উন্নতমানের ইন্টারনেট সুবিধা পৌঁছে দেওয়া যায়।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com