1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নবীনগরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নবীনগরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

  • আপডেটের সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০৭ ভিউ
নবীনগরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

নবীনগরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক: আরিফুর ইসলাম, নবীনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—নোয়াগাঁও গ্রামের মোঃ সাদ্দাম হোসেনের ছেলে শরীফ (৭) ও মেয়ে শিফা (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ছোট ভাই শরীফ বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে বড় বোন শিফা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত দু’জনই পানির গভীরে তলিয়ে যায়।

পরে প্রতিবেশীরা তাদের ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইবোনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। পরিবারের সদস্য ও স্থানীয়রা কান্নায় ভেঙে পড়েন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন,
“এ ঘটনায় আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com