1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নবীনগরে জিনদপুর ইউনিয়ন জিয়া পরিষদের ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নবীনগরে জিনদপুর ইউনিয়ন জিয়া পরিষদের ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

  • আপডেটের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০৪ ভিউ
নবীনগরে জিনদপুর ইউনিয়ন জিয়া পরিষদের ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

নবীনগরে জিনদপুর ইউনিয়ন জিয়া পরিষদের ২১ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

প্রতিবেদক: আরিফুল ইসলাম, উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন জিয়া পরিষদের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকারিয়া সরকার এবং সাধারণ সদস্য সচিব হয়েছেন দুলাল মিয়া।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা জিয়া পরিষদের সভাপতি সুমন উদ্দিন ও সাধারণ সম্পাদক টিপু সুলতানের স্বাক্ষরিত আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে কমিটি প্রকাশ করা হয়।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন—
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য হযরত আলী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা যুবদলের আহবায়ক ও নবীনগর সদর প্রেসক্লাবের সভাপতি এমদাদুল বারী, পৌর যুবদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন মুকুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিরাজুল ইসলাম, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ও নবীনগর সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রুবেল আক্রাম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ, শাকিরুল ইসলাম শাকিল, রাসেল, সামদানি হৃদয়, উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তফিকুল ইসলাম তপু, হাসন মিয়া, পৌর জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক রানা খান, ফজলে রাব্বি পাপ্পু, মাহীসহ আরও অনেকে।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন আহবায়ক কমিটির মাধ্যমে জিনদপুর ইউনিয়ন জিয়া পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com