
নতুন ২০ টাকার নোট নিয়ে বিপাকে কাস্টমার, কলসিন্দুর বাজারে আলোচনার ঝড়
✍️ প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, কলসিন্দুর, ধোবাউরা
ময়মনসিংহের ধোবাউরার কলসিন্দুর বাজারে নতুন ২০ টাকার নোটকে ঘিরে দেখা দিয়েছে নানা আলোচনা-সমালোচনা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে আয়েশা স্টোরে মোহাম্মদ আব্দুল মান্নান (৭৫) নামে এক ক্রেতা নোটটি নিয়ে আপত্তি তোলেন।
আব্দুল মান্নান অভিযোগ করে বলেন, “নতুন ২০ টাকার নোটে দিনাজপুরের কান্তজিউ মন্দিরের ছবি রয়েছে। একজন আলেমে দীন আমাকে বলেছেন, নামাজের সময় এই ধরনের ছবি রাখা ভালো নয়। তাই আমি এ নোটটি রাখতে চাই না।”
আয়েশা স্টোরে কেনাকাটার সময় তিনি স্টোরের স্টুডেন্ট মোহাম্মদ নয়ন মিয়াকে নোটটি দেখিয়ে সংশয় প্রকাশ করেন। নোটটি আসল নাকি জাল—সেটি নিয়েও বাজারে উপস্থিত সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মাঝে বিতর্ক শুরু হয়।
এ বিষয়ে আয়েশা স্টোরের ম্যানেজার মোঃ সামসুল আলম বলেন, “আমরা মুসলমান। এ ধরনের ছবিসহ নোট হাতে রাখা অনেকের কাছে অস্বস্তির কারণ হতে পারে। সাধারণ জনগণ সরকারের কাছে প্রত্যাশা করছে, অবিলম্বে নতুন ২০ টাকার নোট থেকে কান্তজিউ মন্দিরের ছবিটি অপসারণ করা হোক।”
এদিকে বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও জানান, নোটটি নিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে। সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”