
নড়াইল নড়াগাতী থানা কর্তৃক ২১ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মাদক ব্যবসায়ী
✍️প্রতিবেদন: নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ২২ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিটে বাঐসোনা ইউনিয়নের যোগানিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— রাশেদ গাজী ওরফে রিপন গাজী (২৮), যোগানিয়া গ্রামের আলম গাজীর ছেলে এবং রুবেল মীর (৩২), কলাবাড়িয়া গ্রামের মৃত আশরাফ মীরের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) রাজীব পাল রাজু ও এএসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ অব্যাহতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”