1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মদ ও চোরাই মোবাইল উদ্ধার: আটক ২ - সত্যকণ্ঠ সংবাদ    
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মদ ও চোরাই মোবাইল উদ্ধার: আটক ২

  • আপডেটের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ ভিউ
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মদ ও চোরাই মোবাইল উদ্ধার: আটক ২

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মদ ও চোরাই মোবাইল উদ্ধার: আটক ২

প্রতিবেদক: লিটন, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের রূপগঞ্জ বাজারের লক্ষ্মী ভান্ডারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি চাকু, মদ ও চোরাই মোবাইল ফোনসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত নড়াইল সেনা ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান চালায়। এ সময় জেলা পুলিশের একটি টিমও অভিযানে অংশ নেয়।

আটক ব্যক্তিরা হলেন— নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের নিখিল কুন্ডুর ছেলে পিনাক কুন্ডু (৩৬) ও একই উপজেলার বেনাহাটি গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (২১)।

জানা যায়, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মুদি দোকান ‘লক্ষ্মী ভান্ডার’-এর আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও দেশীয় অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছিলেন দোকানের স্বত্বাধিকারী পলাশ কুন্ডু। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালালে তিনি পালিয়ে যান। তবে হাতে নাতে আটক হন পিনাক কুন্ডু ও শুভ বিশ্বাস।

অভিযান শেষে দোকান থেকে ৪০টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯টি বিয়ার ক্যান, ১৮টি বিদেশি চাকু, ১৯টি দেশীয় অস্ত্র ও ৩টি হকিস্টিক জব্দ করা হয়।

সেনাবাহিনী আটক দুইজনকে জব্দকৃত মালামালসহ নড়াইল সদর থানায় হস্তান্তর করেছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।


📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com