
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রতিবেদক: লিটন, নড়াইল প্রতিনিধি
নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সদর থানার পশ্চিম সীমাখালী গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে মোঃ তরিকুল ইসলাম (৪২)।
গত ৩১ আগস্ট রাত ১০টার দিকে সীমাখালী তেমাথা মোড় সংলগ্ন পাকা রাস্তা থেকে তরিকুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে ডিবি পুলিশ।
ঘটনার পর নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তরিকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”