
নড়াইলে কিশোর সুমন নিখোঁজ, পরিবারের সহযোগিতা প্রার্থনা
প্রতিবেদক: লিটন, লোহাগাড়া প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের মো. বিল্লাল মোল্লার ছেলে মো. সুমন মোল্লা (১৫) নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর রাত ১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিটের মধ্যে নিজ গ্রাম ডহরপাড়া এলাকা থেকে সে হারিয়ে যায়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে নিখোঁজ সুমনের মা মোসা: সামেলা বেগম লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং—১০৫৮, তারিখ: ২২/৮/২০২৫।
নিখোঁজ সুমনের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”