1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
নড়াইলের শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি চোরাই ল্যাপটপ উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

নড়াইলের শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি চোরাই ল্যাপটপ উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

  • আপডেটের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১০৭ ভিউ
নড়াইলের শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি চোরাই ল্যাপটপ উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

নড়াইলের শিক্ষা প্রতিষ্ঠানের ১০টি চোরাই ল্যাপটপ উদ্ধার, আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রতিবেদক: লিটন, নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাম্প্রতিক সময়ে ১০টি ল্যাপটপ চুরি হওয়ায় সদর থানায় মামলা রুজু করা হয়। মামলার তদন্তকালে নড়াইল জেলা পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া ১০টি সরকারি ল্যাপটপ উদ্ধার করেছে এবং চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলা চোর চক্রের ২ জনকে গ্রেফতার করেছে।

সূত্রে জানা গেছে, সরকারের আইসিটি বিভাগের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে শিক্ষিত করার লক্ষ্যে সরকারীভাবে ল্যাপটপসহ অন্যান্য আইসিটি সরঞ্জাম সরবরাহ করা হয়। ০৩ আগস্ট ২০২৫ তারিখ নড়াইল শিমুলিয়া কলেজের আইসিটি-ডি ল্যাবে প্রাক্টিকাল ক্লাস শেষে ২৪ আগস্ট ২০২৫ তারিখ আইসিটি প্রাক্টিকাল পরীক্ষার আগে কলেজের ল্যাব থেকে মোট ১২টি ল্যাপটপ চুরি হয়।

সদর থানার পুলিশ এবং এসআই শেখ সুজাত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে ২৭ আগস্ট বিকাল ৩.৪৫ ঘটিকায় মোঃ উজ্জল শেখকে আগদিয়া বাজার থেকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে পরবর্তী দিন ২৮ আগস্ট রাতের মধ্যে শিশু আসামী মোঃ বায়েজিত শেখসহ অভিযান চালিয়ে আরও ৮টি ল্যাপটপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ উজ্জল শেখের বাড়ি, এবং বাকি ল্যাপটপগুলো পলাতক আসামী মোঃ রকির নিকট এবং উজ্জল শেখের স্ত্রীর ভাড়া বাসায় পাওয়া যায়।

পুলিশ জানায়, এই চুরির ঘটনায় আরও দু’জন পলাতক আসামী—মোঃ রকি ও মোঃ লিটন (লিটান মোল্যা) জড়িত। তারা কলেজের আইসিটি-ডি ল্যাবের ওয়াই-ফাই লাইনের কাজে ব্যবহৃত মই ব্যবহার করে চুরিতে সহায়তা করেছিল।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশে জেলা পুলিশ চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃত আসামী মোঃ উজ্জল শেখকে আদালতের মাধ্যমে হাজতবাসের জন্য পাঠানো হয়েছে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com