1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
ধোবাউরায় পূর্ব সোহাগী পাড়া রাস্তার বেহাল দশা – দুর্ভোগে হাজারো মানুষ - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

ধোবাউরায় পূর্ব সোহাগী পাড়া রাস্তার বেহাল দশা – দুর্ভোগে হাজারো মানুষ

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৯৬ ভিউ
ধোবাউরায় পূর্ব সোহাগী পাড়া রাস্তার বেহাল দশা – দুর্ভোগে হাজারো মানুষ

ধোবাউরায় পূর্ব সোহাগী পাড়া রাস্তার বেহাল দশা – দুর্ভোগে হাজারো মানুষ

প্রতিবেদন: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার কলসিন্দুর, ধোবাউরা

ময়মনসিংহের ধোবাউরা উপজেলার ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগী পাড়ার রাস্তাটি বর্তমানে বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা।

অটোচালক মোঃ সাইদুল ইসলাম আক্ষেপ করে বলেন, “রাস্তাটির এ অবস্থার কারণে আমাদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে, কিন্তু দেখার কেউ নেই।”

রিপোর্ট লেখার সময় সরেজমিনে দেখা যায়, এই রাস্তায় প্রতিদিন মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল করে। ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির মাস্টার কয়েকবার টেন্ডারের মাধ্যমে বালু ফেলার ব্যবস্থা করলেও তাতে কোনো স্থায়ী সমাধান হয়নি।

স্থানীয়রা জানান, এ রাস্তা দিয়ে রহমতে বাজারসহ আশপাশের এলাকার হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করেন। তারা দ্রুততম সময়ে সড়কটি সংস্কার করতে সড়ক যোগাযোগ ও জনপথ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।


 

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com