
প্রতিবেদক: মো. রবিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী নয়াবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে ইউনিফর্ম তুলে দেন আমলাব ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ খলিল উল্লাহ তপন।
এ সময় আরও উপস্থিত ছিলেন —
আমলাব ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খোরশিদ আলম,
বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক সদস্য আনোয়ার হোসেন ক্যাশিয়ার,
আমলাব ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আবু তাহের,
আমলাব ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা,
এবং আমলাব ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জজ মিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন,
“শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। সমাজের প্রতিটি স্তরে শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের প্রণোদনা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীরা বিএনপি নেতৃবৃন্দের এই উদ্যোগকে স্বাগত জানান।
✒️
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।