1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
দোয়ারাবাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০ জন - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

দোয়ারাবাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০ জন

  • আপডেটের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০৫ ভিউ
দোয়ারাবাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০ জন

দোয়ারাবাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১০ জন

প্রতিবেদক: রফিকুল ইসলাম, দোয়ারাবাজার প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিএনপির কেন্দ্র ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দোয়ারাবাজার সদর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন এর নেতৃত্বে নেতাকর্মীরা ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করছিলেন। এসময় মিছিলের সামনে-পেছনে অবস্থান নেওয়া নিয়ে মিলনপন্থী দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, নরসিংপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রউফ, নরসিংপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ফখর উদ্দিন, নুরুল হক, কামাল হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন,

“আজ বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি চলাকালীন মিছিলে সামনে-পেছনে যাওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com