
দোয়ারাবাজারে পূজা মণ্ডপ পরিদর্শন করেন সিলেট রেঞ্জের ডিআইজি
প্রতিবেদক: রফিকুল ইসলাম, দোয়ারাবাজার প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় তিনি দোয়ারাবাজার সার্বজনীন পূজা মণ্ডপ ও বিদ্যাজননী পূজামণ্ডপসহ একাধিক পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
পরিদর্শনকালে ডিআইজি মুশফেকুর রহমানের সঙ্গে ছিলেন সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মো. তোফায়েল আহমদ, এএসপি (ছাতক-দোয়ারা) সার্কেল মো. আব্দুল কাদের ও দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক।
এসময় রেঞ্জ অফিস, জেলা পুলিশ ও থানা পুলিশের কর্মকর্তারা ছাড়াও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি, কোষাধ্যক্ষ সোহেল মিয়া, দপ্তর সম্পাদক সুমন আহমদ, প্রচার সম্পাদক জহিরুল হক সানি প্রমুখ উপস্থিত ছিলেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।