1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
দুর্বৃত্তদের হামলায় আহত সাভারের হাসেম মিয়ার মৃত্যু - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

দুর্বৃত্তদের হামলায় আহত সাভারের হাসেম মিয়ার মৃত্যু

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৩৬ ভিউ
দুর্বৃত্তদের হামলায় আহত সাভারের হাসেম মিয়ার মৃত্যু

 

দুর্বৃত্তদের হামলায় আহত সাভারের হাসেম মিয়ার মৃত্যু

প্রতিবেদক: মো. সিয়াম হাসান, সাভার প্রতিনিধি

সাভারে দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রাজাশন মন্ডলপাড়ার হাসেম মিয়া। বৃহস্পতিবার রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) তার মৃত্যু হয়।

খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ জানায়, ছয় দিন আগে সাভারের রাজাশন মন্ডলপাড়া এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তরা হাসেম মিয়াকে গলা কেটে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ওইদিনই এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করেন।

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com