
দুদক টিমের নজরে এলেন দুর্নীতিমুক্ত হুজুর: মাওলানা লুৎফর রহমানের উদাহরণ
প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার, বদরপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামে দুর্নীতি দমন কমিশন (দুদক) টিম গিয়েছিল মাওলানা লুৎফর রহমানের বাড়িতে। বাড়িতে পৌঁছে তারা দেখতে পান, হুজুরের বাসা একটি মাঝারি সাইজের টিনের ঘর। প্রথমে টিমের সদস্যরা ভাবেন, হয়তো তারা ভুল ঠিকানায় এসেছেন।
কিন্তু হঠাৎ টিনের ঘর থেকে বের হয়ে লুৎফর রহমান বলেন, “আপনারা কার কাছে এসেছেন?” টিম অবাক হয়ে উত্তর দেয়, “আপনার কাছেই এসেছি হুজুর।” এরপর তারা প্রশ্ন করেন, “আপনি এত মাহফিল করেন, এত অর্থ পান, আপনার বাড়ি ঘরের এই অবস্থার কারণ কী?”
হুজুর শান্তভাবে উত্তর দেন, “এটি আমার স্থায়ী নিবাস নয়। আমার স্থায়ী নিবাস জান্নাত।”
দুদক টিমের সদস্যরা আরও জানতে চায়, উপার্জিত এত কোটি টাকা তিনি কীভাবে ব্যবহার করেন। হুজুর বলেন, “জনগণের টাকা জনগণের কল্যাণে ব্যয় করি।”
এমন উদাহরণই প্রমাণ করে যে, আমাদের দেশের যদি এমন উদার ও সততার মানুষ জনপ্রতিনিধি হয়, তবে দুর্নীতি মুক্ত দেশ গড়া সময়ের ব্যাপার মাত্র।
প্রতিবেদকের পক্ষ থেকে দোয়া করা হলো: “আল্লাহ হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।”
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”