1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
দীঘিনালায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার - সত্যকণ্ঠ সংবাদ    
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

দীঘিনালায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার

  • আপডেটের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১৫ ভিউ
দীঘিনালায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার

দীঘিনালায় ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার
প্রতিবেদক: মোঃ জাহাঙ্গীর আলম সুজন, দীঘিনালা উপজেলা প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ধানের শীষের প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান জনাব ওয়াদুদ ভূঁইয়া নেতৃত্বে তিন পার্বত্য জেলার বিভিন্ন স্থানে ভোট চেয়ে প্রচার-প্রচারণা চলছে।

জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়া এই জনপ্রিয় নেতা পুনরায় জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, গঠন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, কলাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খালেক, সাধারণ সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতাকর্মীদের হাতে ছিল পাকা ধানের ছড়া; উচ্ছ্বাস ও আনন্দের মধ্য দিয়ে তাঁরা জনগণের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করেন।

✍️ সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com