
দিরাইয়ে সেনা অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিবেদক: আকাশ আচার্য্য, উপজেলা প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ওয়াসির (২৬)। তিনি উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের মোকতার মিয়ার ছেলে।
রবিবার রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেজর আসিফ রানা অনিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার রাজানগর ইউনিয়নের জকিনগর এলাকায় অভিযান চালিয়ে ওয়াসিরকে আটক করে। পরে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত গাঁজা দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস জানান, সেনাবাহিনীর একটি টহল দল রাজানগর ইউনিয়নের জকিনগর এলাকা থেকে ওয়াসির নামের একজনকে আটক থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”