1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
দিরাইয়ের ধাপকাইয়ে পূর্বপুরুষের রাস্তা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

দিরাইয়ের ধাপকাইয়ে পূর্বপুরুষের রাস্তা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক

  • আপডেটের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৯ ভিউ
দিরাইয়ের ধাপকাইয়ে পূর্বপুরুষের রাস্তা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক

দিরাইয়ের ধাপকাইয়ে পূর্বপুরুষের রাস্তা নিয়ে সংঘর্ষ, আহত একাধিক

প্রতিবেদক: আকাশ আচার্য্য, দিরাই উপজেলা প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলার ধাপকাই গ্রামে পূর্বপুরুষের রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় অর্ধশতাব্দী ধরে মোঃ সোলেমান, মোঃ বাদল, মোঃ জুনেদ ও মোঃ নবীর হোসেন পরিবার ওই রাস্তা ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি রাস্তায় কাদা জমে যাওয়ায় বিকল্প পথ ব্যবহার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

অভিযোগ রয়েছে, এক পর্যায়ে প্রতিপক্ষ মোঃ মাজহারুলকে একা পেয়ে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তার ভাই সোলেমান, বাদল ও জুনেদ এগিয়ে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর স্থানীয়ভাবে খারাপ প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত বিল্লাল হোসেন ও তার সহযোগী নরুল ইসলাম, হাদিস মিয়া ও আলতাব মিয়া দেশীয়-বিদেশি অস্ত্র ব্যবহার করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালায়। এতে সোলেমান পক্ষের কয়েকজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানিয়েছেন, বিল্লাল হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মে জড়িত। ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com