
🗓️ বুধবার, ২৫ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ
📍 বংশীকুন্ডা, মধ্যনগর, সুনামগঞ্জ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান এর জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা জনাব কামরুজ্জামান কামরুল এর উদ্যোগে মধ্যনগর উপজেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এই উপলক্ষে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়, নোয়াগাঁও দাখিল মাদ্রাসা, এবং বংশীকুন্ডা কলেজ মাঠে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
🔹 স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এ জে লিমন
🔹 মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবে হায়াত
🔹 যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার, মমিনুল হক বেনু
🔹 উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. কামাল হোসেন, নান্টু সরকার, বিপ্লব সরকার, শাহেবুর আলম, এনামুল গনি রুবেল, নেকবর আলী
🔹 তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, সদস্য সাখাওয়াত হোসেন
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
✍️ প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন
📰 স্টাফ রিপোর্টার, বংশীকুন্ডা, মধ্যনগর, সুনামগঞ্জ
📢 “সত্য প্রকাশে আমরা সাহসী, আমরা সচেতন।” — দৈনিক সত্যকণ্ঠ