1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ, এনসিপির কড়া অবস্থান - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ, এনসিপির কড়া অবস্থান

  • আপডেটের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ ভিউ
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ, এনসিপির কড়া অবস্থান

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ, এনসিপির কড়া অবস্থান

প্রতিবেদক : স্টাফ রিপোর্টার, ঢাকা

জুলাই সনদ বাস্তবায়নকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে দফায় দফায় আলোচনার পরও ঐকমত্য তৈরি হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দল সনদের খসড়া জমা দিলেও দাবি-দাওয়ার পার্থক্য ও মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। এ নিয়ে অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গেও বাকযুদ্ধ হয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগেই জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়ন করেই তারা নির্বাচনে অংশ নেবে। এ অবস্থান আরও স্পষ্ট করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

আখতার হোসেন বলেন, প্রায় সব দল উচ্চকক্ষে পিআর পদ্ধতির কথা বললেও বিএনপিসহ কয়েকটি দল নিম্নকক্ষের অনুপাতে প্রতিনিধি নির্বাচনের পক্ষে। ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে ২০টি বিষয়ের মধ্যে ৭টিতেই বিএনপি ভিন্নমত দিয়েছে। তার মতে, বিএনপির সদিচ্ছা থাকলে এখন থেকেই জুলাই সনদ কার্যকর করা সম্ভব। আর তা না হলে জাতির সঙ্গে প্রতারণা হবে।

আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই সনদের স্থায়িত্ব ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হওয়া জরুরি। তবে বিএনপি সনদকে শুধু রাজনৈতিক সমঝোতা হিসেবে রাখতে চাইছে। এনসিপি চায় সনদকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করতে।

তিনি আরও বলেন, জুলাই সনদের বেশিরভাগ বিষয়ে বিএনপি একমত হয়েছে। তাই সনদকে আইনি ভিত্তি দিয়ে পরবর্তী নির্বাচন আয়োজন করা উচিত। অন্যথায় কঠোর কর্মসূচিতে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এনসিপি নেতাদের মতে, নব্বইয়ের ৩ দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় জনগণের হতাশা তৈরি হয়েছিল। একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি এড়াতেই জুলাই সনদ বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com