
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন লালমাইয়ে – আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রতিবেদক: রবিউল হোসেন
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে লালমাই উপজেলার বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে ৩৬শে জুলাই (৫ই আগস্ট) এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি শুরু হয় হাফেজ আব্দুল্লার পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা শাখার সাবেক সদস্য সচিব সাদ্দাম হোসেন।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জুলাই আহত সদস্য শাহেদুল ইসলাম এবং মেহেদী হাসান শুভ।
উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লালমাই শাখার সদস্য আব্দুল কুদ্দুস
খেলাফত যুব মজলিস লালমাই শাখার সভাপতি আবু রায়হান
ইসলামী ছাত্র আন্দোলন লালমাই উপজেলা শাখার সভাপতি আহমদ উল্লাহ
ইসলামী ছাত্র শিবির বাগমারা দক্ষিণ ইউনিয়নের সাবেক সভাপতি আহসান উল্লাহ
আপ বাংলাদেশ লালমাই উপজেলার সংগঠক মেহেদী হাসান সিয়াম
খেলাফত ছাত্র মজলিস লালমাই শাখার সভাপতি মোঃ সোলেমান
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক কবির হোসেন রুমন।
এ আয়োজনের মাধ্যমে ছাত্র-জনতার মাঝে স্বাধীনচেতা রাজনৈতিক সচেতনতা ও সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটানো হয়।

সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”