
প্রতিবেদক: মোহাম্মদ আব্দুল্লাহ, রূপসা-খুলনা প্রতিনিধি
৫ই আগস্ট ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আজ বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টায় খুলনা জেলা প্রশাসক মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সংগ্রামী সভাপতি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতি আমানুল্লাহ।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন—
✅ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি ও আইএবি মিডিয়া সেলের আহ্বায়ক শেখ মোঃ নাসির উদ্দিন
✅ মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ ইমরান হোসেন মিয়া
✅ ইসলামী ছাত্র আন্দোলন খুলনা মহানগরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহরিয়ার নাফিস
✅ ইসলামী আন্দোলনের নেতা মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ
সভায় আগামী ৫ই আগস্টের কর্মসূচিকে সফল করতে বিভিন্ন প্রস্তুতি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”