1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন করলেন গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা - সত্যকণ্ঠ সংবাদ    
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন করলেন গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা

  • আপডেটের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ ভিউ
গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন করলেন গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা

গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন করলেন গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা

প্রতিবেদক: গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা রবিবার (২১ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ থানা পরিদর্শন করেছেন।

থানায় পৌঁছালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম। এ সময় গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা, সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত অফিসার ও ফোর্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরে তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারী, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।


📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com