
📰 গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ হয়নি: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত হয়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সরকার যেকোনো পরিস্থিতিতে ইন্টারনেট শাটডাউন না করার বিষয়ে নীতিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ। গোপালগঞ্জসহ দেশের কোথাও মোবাইল বা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বাধাগ্রস্ত করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) কোনো নির্দেশনা দেয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, “দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে স্বৈরাচার ও তাদের দোসররা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করা হচ্ছে। এর পেছনে একটি অপশক্তির সুপরিকল্পিত হাত রয়েছে।”
সরকারের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়, “দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনজীবনে শৃঙ্খলা বজায় রাখতে মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন থেকে বিরত থাকা জরুরি। ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানানো হচ্ছে।”
✅ সংক্ষেপে:
📌 “সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”