1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
গাজীপুর চৌরাস্তায় বাসে উঠলেন গরিবের ডাক্তার এজাজুল ইসলাম — সাধারণ জীবনযাপনে মুগ্ধ যাত্রীরা - সত্যকণ্ঠ সংবাদ    
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

গাজীপুর চৌরাস্তায় বাসে উঠলেন গরিবের ডাক্তার এজাজুল ইসলাম — সাধারণ জীবনযাপনে মুগ্ধ যাত্রীরা

  • আপডেটের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৫ ভিউ
গাজীপুর চৌরাস্তায় বাসে উঠলেন গরিবের ডাক্তার এজাজুল ইসলাম — সাধারণ জীবনযাপনে মুগ্ধ যাত্রীরা

গাজীপুর চৌরাস্তায় বাসে উঠলেন গরিবের ডাক্তার এজাজুল ইসলাম — সাধারণ জীবনযাপনে মুগ্ধ যাত্রীরা

প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার (গাজীপুর-ঢাকা)

আজ সকালে ময়মনসিংহগামী রাজিব পরিবহনের একটি বাসে গাজীপুর চৌরাস্তা থেকে ওঠেন জনপ্রিয় অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম। তাঁর সরল ও বিনয়ী আচরণে বিমুগ্ধ হন উপস্থিত যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী প্রতিবেদক জানান, “আমি নিজেও তখন ওই বাসে ছিলাম। ডা. এজাজুল ইসলাম সিট না পেয়ে চালকের পাশে বসার জায়গায় বসে পড়েন। আমি আমার সিট ছেড়ে দিতে চাইলে তিনি বিনয়ের সঙ্গে না করে দেন। বাসের অন্য যাত্রীরাও সম্মান জানিয়ে সিট দিতে চাইলে তিনি কারো সিট নেননি, বরং নিজে দাঁড়িয়ে থেকেও হাসিমুখে কথা বলছিলেন।”

তিনি আরও বলেন, “পরে যখন আমার পাশে সিট খালি হয়, তখন আবারও উনাকে ডাকলাম। কিন্তু তিনি নিজে না বসে তাঁর পাশে থাকা আরেক যাত্রীকে বসতে বললেন। এত বড় একজন মানুষ, যিনি একদিকে নামকরা ডাক্তার, অন্যদিকে গুণী অভিনেতা — অথচ এত সাধারণ জীবনযাপন, এত বিনয়ী আচরণ সত্যিই বিরল।”

বাসের অন্যান্য যাত্রীরাও বলেন, বর্তমানে সমাজে একজন চিকিৎসকের সঙ্গে এমনভাবে মিশে চলা কল্পনাতীত, অথচ ডা. এজাজুল ইসলাম প্রমাণ করেছেন—মানুষের বড় হওয়া পদমর্যাদায় নয়, আচরণে।

বাসের যাত্রীদের অভিব্যক্তিতে স্পষ্ট—ডা. এজাজুল ইসলাম সত্যিকারের “গরিবের ডাক্তার”, যিনি জনপ্রিয়তার শীর্ষে থেকেও সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন।

সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com