1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
গাইবান্ধা সদর উপজেলা বিএনপির কাউন্সিলে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা, নতুন নেতৃত্ব নির্বাচিত - সত্যকণ্ঠ সংবাদ    
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির কাউন্সিলে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা, নতুন নেতৃত্ব নির্বাচিত

  • আপডেটের সময়: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ ভিউ
গাইবান্ধা সদর উপজেলা বিএনপির কাউন্সিলে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা, নতুন নেতৃত্ব নির্বাচিত

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির কাউন্সিলে ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা, নতুন নেতৃত্ব নির্বাচিত

প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সকাল থেকেই উপজেলার ১৩টি ইউনিয়নের নেতাকর্মীরা সম্মেলনস্থলে আসতে শুরু করেন। বেলা ১১টায় শহীদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রথম অধিবেশন। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আজাদ মন্ডল। প্রধান অতিথি ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এছাড়া বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুলসহ অন্যান্য নেতারা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেন।

দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে কাউন্সিল অধিবেশন। ৯২৩ জন ভোটারের মধ্যে ৮৮৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। রাত ৯টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী আমিরুল ইসলাম ফকু ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে নির্বাচিতরা হলেন:

  • সভাপতি: মোশাররফ হোসেন বাবু (ঘোড়া প্রতীক) – ৪৭১ ভোট
  • সাধারণ সম্পাদক: মকছুদার রহমান (আনারস প্রতীক) – ৩৮৮ ভোট
  • সাংগঠনিক সম্পাদক (১): নূরে আলম সিদ্দিক পিটন (দেয়াল ঘড়ি প্রতীক) – ৩৬৬ ভোট
  • সাংগঠনিক সম্পাদক (২): হারুন অর রশিদ রাহাত (মই প্রতীক) – ৩২৫ ভোট

দীর্ঘ ৯ বছর পর সরাসরি ভোটের মাধ্যমে সদর উপজেলা বিএনপিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হলো। ২০১৬ সালের পর একাধিক আহ্বায়ক কমিটি থাকলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।

নেতাকর্মীদের প্রত্যাশা, এই নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।



📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com