1. hannan.sottokontho@gmail.com : Hannan Shekh : Hannan Shekh
  2. rabiulkarim@sottokhontho.com : Rabiul Karim : Rabiul Karim
খোকসায় “সময়ের বাতিঘর” আয়োজিত কুরআন প্রতিযোগিতা সম্পন্ন - সত্যকণ্ঠ সংবাদ    
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করবে ইরান এবার শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী সৌদি প্রো লিগে যোগ দিলেন মেসি মুখোমুখি ভারত-পাকিস্তান টক্কর যেখানে সেয়ানে-সেয়ানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নড়াইলে জমি নিয়ে বিরোধে যুবক নিহত, আহত ২ মৌলভীবাজারে দেয়ালঘড়ির গণসংযোগে দক্ষিণ সুরমা মজলিস সভাপতির অংশগ্রহণ নিরাপদ ও উন্নয়নবান্ধব নবীনগর গঠনের লক্ষ্যে নজুকে আপনাদের হাতে তুলে দিলাম — পীর সাহেব চরমোনাই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে হিলিতে রেলওয়ে কর্মচারীদের কর্মবিরতি জলঢাকায় রংপুর পানি উন্নয়ন বোর্ডের এসএফটি প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনিশ্চয়তায় কাজের ভবিষ্যৎ

খোকসায় “সময়ের বাতিঘর” আয়োজিত কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

  • আপডেটের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৯৯ ভিউ
খোকসায় “সময়ের বাতিঘর” আয়োজিত কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

খোকসায় “সময়ের বাতিঘর” আয়োজিত কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

প্রতিবেদক: খোকসা মোঃ সাজাহান আলী, কুষ্টিয়া

ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং তরুণ প্রজন্মকে ইসলামী শিক্ষায় আগ্রহী করে তুলতে কুষ্টিয়ার খোকসা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য কুরআন প্রতিযোগিতা ২০২৫। সামাজিক সংগঠন “সময়ের বাতিঘর”-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের এমপি পদপ্রার্থী হাফেজ মোঃ মঈনউদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন—
“পবিত্র কুরআন মানুষের জীবনের সর্বোত্তম দিশারি। সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আগামী প্রজন্মকে কুরআনের আলোকে গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব শেখ মজিবর রহমান এবং স্থানীয় রাজনীতিক জনাব জহিরুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব হাফিজ শফিউল ইসলাম।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে এবং কুরআন চর্চা বাড়াতে এ আয়োজন প্রতিবছর নিয়মিতভাবে করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

এই বিভাগের আরও খবর

© All rights reserved © 2025 sottokontho.com

Desing & Developed BY ThemeNeed.com