
খুলনার পাইকগাছায় মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন
প্রতিবেদক: কাজী শাওন (সবুজ), খুলনা পাইকগাছা
খুলনা জেলার পাইকগাছা উপজেলার ৮নং লাড়লী ইউনিয়নের উদ্যোগে মাদক, অনলাইন জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে লাড়লী বাজার চত্বরে এ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মানববন্ধনে রূপ নেয়।
মানববন্ধনে বাজার কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নাথসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, মাদক, অনলাইন জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাস সমাজের জন্য মারাত্মক অভিশাপ। এগুলো দমন করতে প্রশাসনের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
অংশগ্রহণকারীরা মানববন্ধন চলাকালে স্লোগান দেন— “মাদকমুক্ত সমাজ চাই”, “জুয়া ও চাঁদাবাজি বন্ধ করো”, “সন্ত্রাসীদের কোনো স্থান নেই”।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”