
খুলনায় পাইওনিয়ার লীগ কমিটির সভা অনুষ্ঠিত
প্রতিবেদক: কাজী সাওন পারভেজ সবুজ, পাইকগাছা উপজেলা প্রতিনিধি, খুলনা
খুলনা জাতীয় স্টেডিয়াম মহানগর লিগ অফিস ভবনে ২০ জুলাই অনুষ্ঠিত হলো বাফুফে সদস্য টিপু সুলতানের সভাপতিত্বে পাইওনিয়ার লিগ কমিটির এক গুরুত্বপূর্ণ সভা।
সভায় পাইওনিয়ার ফুটবলের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তরুণ ফুটবলারদের এগিয়ে নিতে লিগকে আরও সংগঠিত ও কার্যকর করার উপর জোর দেন কমিটির নেতৃবৃন্দ।
এ সময় এএফসি-বাফুফে নিবন্ধিত পাইকগাছা (দেবাশীষ) ফুটবল একাডেমির পক্ষ থেকে কমিটির সকল সদস্য ও সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।